বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোং লিঃ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৪
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোং লিঃ-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির শেয়ার হোল্ডাদের জন্য ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সাধারণ সভা শেষে বোর্ড সভায় পরিচালকদের মধ্য হতে সর্বসম্মতিক্রমে আবদুল বাসেত মজুমদার চেয়ারম্যান ও মোস্তফা কামাল ভাইস চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হন