বাস্তবতা মাথায় রেখে নির্বাচনের ব্যাপারে চিন্তা-ভাবনা করছি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৪
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন- তিনি ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সকল বাস্তবতা মাথায় রেখে চিন্তাভাবনা করছেন। গত রবিবার নিউইয়র্ক ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাত্কারে ক্লিনটন বলেন, দেশের জন্য যা তিনি ভালো মনে করবেন তিনি তা অব্যাহতভাবে বলে যাবেন। তিনি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা চালিয়ে যাচ্ছেন এবং সহসাই কোন ঘোষণা দেবেন না। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা-ভাবনা করবেন। হিলারি বলেন, আমার কোন তাড়াহুড়ো নেই, আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নির্বাচন এখনও তিন বছর বাকি। হিলারি বলেন, তিনি রাজনীতি করা এবং সরকার পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলার ভালো জ্ঞান রাখেন। পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর এটিই হিলারির প্রথম সাক্ষাত্কার। নির্বাচন করতে চাইলে হিলারি হবেন সবচেয়ে শক্তিশালী ডেমোক্রেট প্রার্থী। ডেমোক্রেটরা তার সিদ্ধান্ত জানার জন্য উদগ্রীব। ডেমোক্রেট দলের অন্য সম্ভাব্য প্রার্থীরা হলেন, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, নি্্উইয়র্কের গভর্নর এন্ড্রু এবং মেরিল্যান্ডের গভর্নর মার্টিন।