আফগানিস্তানে পুলিশের গুলিতে ৪৬ তালেবান নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৪
সেনাবাহিনী ও ন্যাটোর সহযোগিতায় আফগান পুলিশের ২৪ ঘন্টার অভিযানে প্রায় ৪৬ তালেবান জঙ্গি নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার একথা জানিয়েছে। পুলিশ কুনার, কাপিসা, জাবুল, উরুজগান, মাইদান ওয়ারদাক লোগার,পাতিকা এবং হেরাত প্রদেশে ধারাবাহিকভাবে অভিযান চালায়। এসময় ৭ তালেবান জঙ্গি আহত এবং ২৭ জন গ্রেফতার হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর কে্্্উ হতাহত হয়েছে কিনা বলা হয়নি। তালেবানের পক্ষ থেকে কোন বিবৃতি দেয়া হয়নি।