গতকাল সোমবার ভারতীয় ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ (জিওসি-ইন-সি) লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিংহের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সেনাবাহিনী সদর দপ্তরে সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাত্ করে। পরে ভারতীয় প্রতিনিধি দলটি বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গেও সাক্ষাত্ করেন। -আইএসপিআর
