নিয়মিত পাঠদান না করানোর প্রতিবাদে রবিবার কোটালীপাড়ার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকদের কার্যালয়ে তালা দিয়েছে ছাত্র-ছাত্রীরা। প্রায় ১ঘন্টা পর স্থানীয় ইউএনও কলেজে গিয়ে নিয়মিত পাঠদানের আশ্বাস দিলে তালা খুলে দেয়। ২য় বর্ষের ছাত্র রেজাউল করিম বলেন, শিক্ষকগণ ঠিকমত ক্লাস করান না বলেই অধ্যক্ষ ও শিক্ষকদের কার্যালয়ে তালা দিয়েছি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক বলেন, ৯টি বিষয়ের শিক্ষকের পদ শূন্য। তাই নিয়মিত ক্লাস নেয়া সম্ভব হয় না।
