আসুসের দেশিয় পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর বনানীস্থ ২নং ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল আসুসের ইউনিভার্সিটি ক্যাম্পাস রোড শো। দিনব্যাপী এই আয়োজনে আসুসের নোটবুক ও ট্যাবলেট পিসি প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের জন্য এই রোড শোতে ছিল পণ্য পরিচিতি, পাজল গেম, ফেসবুকে গেম খেলা এবং কুইজ প্রতিযোগিতা। মূলত শিক্ষার্থী তথা তরুণ প্রজন্মের কাছে আসুসের পণ্যকে পরিচিত করে তোলাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।
