এমটিভির ভিজে (ভিডিও জকি) হলেন আনইয়া আল ও ইয়াজ দানি। এমটিভি প্রোগ্রাম প্ল্যাটফর্মের প্রথম বাংলাদেশি ভিজে হলেন এ দুই প্রতিভাবান তরুণ। এর আগে তরুণ ভিজে অন্বেষণ কার্যক্রম পরিচালিত হয় মাসব্যাপী। কার্যক্রমটি পরিচালিত হয় এমটিভি প্রোগ্রাম প্ল্যাটফর্ম বাংলাদেশ ও ক্রিনজ লিমিটেড কর্তৃক। আয়োজনের নিবন্ধন শুরু হয় ২৫ আগস্ট। এরপর ৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা নিবন্ধন চলে। প্রথম পর্যায়ে ১০০ জন তরুণ-তরুণীকে বাছাই করা হয় চূড়ান্ত পর্বের জন্য। এরপরই নানা ধাপ পেরিয়ে সেরা ভিজে নির্বাচিত হয়েছেন আনইয়া আল ও ইয়াজ দানি। উল্লেখ্য, এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই এমটিভির অনুষ্ঠান বাংলাদেশে আনুষ্ঠানিক ক্যাম্পেইনের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতার একটি প্রথম পদক্ষেপ এটি। তবে পূর্ণাঙ্গ এমটিভি বাংলাদেশ ভার্সন নয় বরং মাছরাঙা টিভিতে আলাদা স্লটের মাধ্যমে এই অনুষ্ঠান প্রচার হবে। এখন দেখা যাক দেশীয় চ্যানেলের ভেতরে অন্য চ্যানেলের ক্যাম্পেইন ও গানের অনুষ্ঠান দর্শক গ্রহণযোগ্যতা পায় কি না!
