লোকনৃত্যের সাম্প্রতিক চর্চা ও পরম্পরা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩২
বাংলাদেশের লোকনৃত্য সম্পর্কে নৃত্যশিল্পী ও সাধারণভাবে সংস্কৃতিমনস্ক মানুষদের ভেতরে নানা বিভ্রান্তি রয়েছে। কারণ এ ব্যাপারে কোনো সুস্পষ্ট সংজ্ঞা, রূপ বা ভঙ্গি আমাদের জানা নেই। অনেকে প্রায় স্বাধীনভাবে লোকনৃত্যের নামে নৃত্যচর্চা করে যাচ্ছে। আর এ কারণেই এ বিষয়ে সুষ্ঠু ও সুস্পষ্ট একটি দিক নির্দেশনা দেওয়ার তাগিদেই নৃত্যের প্রধান সংগঠন নৃত্যাঞ্জর এক সেমিনারের উদ্যোগ নিয়েছে। যেখানে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের সহকারী ড. তরুণ প্রধান সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। আর পুরো আলোচ্য বিষয়ে সূচনা বক্তব্য দেবেন দেশের কত্থক নৃত্যের প্রধান ও অন্যতম নৃত্যশিল্পী শামীম আরা নীপা। এ ছাড়া খ্যাতনামা নৃত্যশিল্পী, গবেষক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা আলোচনায় অংশ নেবেন। আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমীর সেমিনার রুমে এটি অনুষ্ঠিত হবে।