তিনের সূচনায় তারকারা...

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩২
লাইফ স্টাইল ও ফ্যাশনভিত্তিক ইংরেজি মাসিক ম্যাগাজিন ‘উইন্ডো’, ব্রাইডাল মেকওভার স্টুডিও ‘জাহিদ খান মেকওভার’ এবং ফ্যাশন ও ইভেন্ট ফটোগ্রাফি ‘এমএইচ বিপু ফটোগ্রাফি’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর নিকেতন আবাসিক এলাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল-উপস্থাপক শারমিন লাকি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের গ্ল্যামার ওয়ার্ল্ডের অভিনেতা-অভিনেত্রী, র্যাম্প মডেলসহ সাংবাদিকরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইফ স্টাইল ও ফ্যাশনভিত্তিক ইংরেজি মাসিক ম্যাগাজিন ‘উইন্ডো’র সম্পাদক-প্রকাশক নুরুল হক। জাহিদ খান ও এমএইচ বিপুও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে নতুন এই কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।