হুনসেন ফের কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪০
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসাবে আরো পাঁচ বছরের জন্য বহাল থাকছেন হুনসেন। গত সোমবার পার্লামেন্টের প্রথম অধিবেশনে তাকে নতুন করে এ পদে অনুমোদন দেয়া হয়। তবে বিরোধী দল এ অধিবেশনে যোগ দেয়নি। নির্বাচনে কারচুপির অভিযোগে বিরোধী দল তা প্রত্যাখ্যান করার পরও হুনকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হল। দীর্ঘ সময় ধরে শাসন করে আসা হুনসেন ১৯৮৫ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দেশটির ক্ষমতা গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার তার শপথ গ্রহণ করার কথা। এদিকে বিরোধী দল নির্বাচনী ফলাফলের স্বাধীনভাবে তদন্ত করার দাবি জানিয়ে আসছে। গত জুলাইতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধী দল কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) প্রধান স্যাম রেইনসি অভিযোগ করে বলেন, নির্বাচনে হানের দল কম্বোডিয়া পিপল’স পার্টি (সিপিপি) বড় আকারের দুর্নীতি করেছে। নির্বাচনে সিপিপি পেয়েছে ৬৮টি আসন সেখানে পেয়েছে ৫৫টি আসন। ওদিকে বিরোধীদের নির্বাচনী ফলাফল তদন্তের দাবিকে প্রত্যাখ্যান করেছে সরকার।