ফিলিপাইনে বন্যা ও ভূমিধস
সুপার টাইফুন উসাগির প্রভাবে ফিলিপাইনে সোমবার তৃতীয় দিনের মত প্রবল বৃষ্টি হয়েছে। এতে বন্যা ও ভূমিধসে ছয়জনের প্রাণহানি হয়েছে ও বহু লোক আটকা পড়েছে। বন্যা উপদ্রুত এলাকাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিলার ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সুবিক শহর। এখানে প্রবলবর্ষণে ভেজা মাটির স্তূপ জলপ্রপাতের মত নিচে নামতে থাকে। শহরের মেয়র জে কনগুন জানান, বন্যায় ছয়জনের প্রাণহানি হয়েছে। তিনি বলেন, নগরীতে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে।—এএফপি
হেবরনে ইসরাইলি সৈন্য নিহত
ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় পশ্চিম তীরের হেবরন নগরীতে রবিবার সন্দেহভাজন এক ফিলিস্তিন বন্দুকধারীর গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর এক ইসরাইলি সৈন্য মারা গেছে। এক ফিলিস্তিনী নাগরিকের হামলায় অপর এক ইসরাইলি সৈন্য নিহত হওয়ার মাত্র দু’দিন পর এ সৈন্য মারা গেল। কর্মকর্তারা একথা জানান। এই দুই সৈন্যের মৃত্যুর ফলে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনার ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসরাইলের একজন সিনিয়র মন্ত্রী শান্তি আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহবান জানানোয় এই প্রশ্ন দেখা দিয়েছে। — এএফপি
সুইজারল্যান্ডের টিকিনোতে নেকাব নিষিদ্ধ
সুইজারল্যান্ডের সর্বদক্ষিণের অঞ্চল টিকিনোতে জনসম্মুখে সম্পূর্ণ মুখঢাকা নেকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে। রবিবার ওই অঞ্চলের ৬৫ শতাংশ নির্বাচকমণ্ডলী যে কোনো দলের জনসম্মুখে পুরো মুখ ঢাকা কাপড় পরা থেকে বিরত থাকার পক্ষে মত দেন। এক বিবৃতিতে বলা হয়, “প্রার্থনার স্থান ছাড়া রাস্তায় বা উন্মুক্ত স্থানে কারো মুখোশ পরে বা মুখ ঢেকে চলা উচিত নয়। সরকারি কাজের ক্ষেত্রে তো নয়ই।” মুসলিম নারীদের মুখ ঢেকে চলার রীতি সম্পর্কে বলা হয়, “শুধু মাত্র লিঙ্গের ভিন্নতার কারণে একজন ব্যক্তি অন্য একজনকে মুখ ঢেকে চলার কথা বলতে পারে না।”যদিও দেশটির মুসলিম সমাজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ফ্রান্স ও বেলজিয়ামে পুরো মুখ ঢাকা নেকাব পরা নিষিদ্ধ।—এনডিটিভি
অস্ত্রোপচারে গুগল গ্লাসের ব্যবহার
ভারতে গুগল গ্লাস এবার শল্যচিকিত্সা বিজ্ঞানে সাড়া ফেলে দিয়েছে। চেন্নাইতে এই গ্ল¬াস চোখে পরে অস্ত্রোপচার করেছেন শল্যচিকিত্সক জে এস রাজকুমার। এর ফলে অস্ত্রোপচারকালে তিনি ৫শ’ মিটার দূরে থাকা নিজের টিমের সঙ্গে আলোচনা করতে পেরেছেন। কম্পিউটারের আরো উন্নত সংস্করণ এই চশমা। অস্ত্রোপচারকালে এটি পরলে অন্য চিকিত্সকের সঙ্গে যাবতীয় খুঁটিনাটি তথ্য অতি সহজেই আদান-প্রদান সম্ভব। এটি ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ করে। এছাড়া গুগল গ্লাসের সাহায্যে ছবি তোলা ও ভিডিও রেকর্ডিং করা যায়। উল্লে¬খ্য, গুগল কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে প্রায় ২ হাজার গুগল গ্ল¬াস বাজারে ছেড়েছে। —এএফপি
