ইনসুলিন ব্যবহারে হূদরোগ,ক্যান্সারের ঝুঁকি নেই

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
ডায়াবেটিস রোগকে বলা হয় সারা জীবনের রোগ। এখনও পর্যন্ত ডায়াবেটিসের কোন স্থায়ী চিকিত্সা বের হয়নি। সাধারণের ভাষায় ডায়াবেটিক রোগীদের দু’ধরনের চিকিত্সা বিদ্যমান। এক গ্রুপকে খাবার নিয়ন্ত্রণ, ব্যায়াম ও মুখে খাবার ওষুধ দেয়ার প্রয়োজন পড়ে। অন্য গ্রুপকে খাবার নিয়ন্ত্রণ করা ও ইনসুলিন নিতে হয়। যারা দীর্ঘদিন ধরে ইনসুলিন নেন তাদের অনেকের মধ্যে ধারণা রয়েছে যে, দীর্ঘদিন ধরে ইনসুলিন নিলে হূদরোগ, ক্যান্সার হতে পারে। কিন্তু সম্প্রতি কানাডায় পরিচালিত এক গবেষণায় বিশেষজ্ঞগণ ইনসুলিন ইনজেকশন ব্যবহারকারী রোগীদের আশারবাণী শুনিয়েছেন। বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে ইনসুলিন নিচ্ছেন তাদের হূদরোগ ও ক্যান্সার হবার কোন ঝুঁকি নেই। প্রধান গবেষক কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক ড: হার্টজেল গারস্টেন উল্লেখ করেন শুধু টাইপ-২ ডায়াবেটিক এবং প্রি-ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ওপর গবেষণা করা এবং টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি। অধ্যাপক গারস্টেন তার এই গবেষণার তথ্য যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশনের সভায় উপস্থাপন করেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ