বিশ্বজিত্ হত্যা মামলা

প্রথম তদন্ত কর্মকর্তাকে জেরা সম্পন্ন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
বিশ্বজিত্ দাস হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তাকে জেরা শেষে মামলার দ্বিতীয় ও অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলামের সাক্ষ্য গ্রহনের জন্য আগামি ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান এ দিন ধার্য করেন। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি বিশ্বজিত্ দাস।