দশেদশ

ফারিয়া আমিন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৫৮
রূপের সঙ্গে গুণের মেলবন্ধন ঘটিয়ে মিডিয়াপাড়ায় নিজের অবস্থান গড়ে তুলেছেন ফারিয়া আমিন। সৌন্দর্যের আকাশে নতুন তারকা হলেও মিডিয়াপাড়ায় তার পথ চলায় রয়েছে মেধার ছোঁয়া। এরই মধ্যে অনেকগুলো ধারাবাহিক এবং একক নাটকে সু-অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার মধ্যে উল্লেখ্যযোগ্য ‘কালান্তর’, ‘স্ক্যান্ডাল’ ইত্যাদি। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন তাহের মানিক ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার মা আমার পৃথিবী ২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  কারো ক্ষতি করার চিন্তা করি না।  সব সময়ই পজিটিভ চিন্তা করি। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  হঠাত্ করেই রেগে যাই  অনেক বেশি আবেগপ্রবণ  ফোন ধরি না ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—  হুমায়ুন ফরীদি  সুবর্ণা মুস্তাফা  জয়া আহসান  লিওনার্দো ডি ক্যাপ্রিও ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  অনিমেষ আইচ  গিয়াসদ্দিন সেলিম  মতিয়া বানু শুকু  মোস্তফা সরয়ার ফারুকী  মেজবাউর রহমান সুমন ৬টি প্রিয় চলচ্চিত্র—  আগুনের পরশমণি  গড ফাদার  শ্রাবণ মেঘের দিন  টাইটানিক  মনপুরা  থ্রি ইডিয়টস ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  ডিজনি ওয়ার্ল্ড  সিলেট  সুইজারল্যান্ড  বান্দরবান  রাঙামাটি  নীলগিরি ৮টি প্রিয় খাবার  মায়ের হাতের রান্না  পিঠা  চকলেট  নুডুলস  আইসক্রিম  পিত্জা  পুডিং  গ্রিলচিকেন ৯ জন পছন্দের লেখক—  রবীন্দ্রনাথ ঠাকুর  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  জীবনানন্দ দাস  হুমায়ূন আহমেদ  সমরেশ মজুমদার  সুনীল গঙ্গোপাধ্যায়  তসলিমা নাসরিন  ইমদাদুল হক মিলন  শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১০টি প্রিয় নাটক—  বন্ধন  সমুদ্র বিলাস  পঙ্খীরাজ  ৫১-বর্তী  লীলাবতী  বাতাসে মুক্তির গান  মন ফড়িংয়ের গল্প  সার্কেল  এইসব দিনরাত্রি  সংশপ্তক।