জন্মদিন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০১
জেমস আমাদের তরুণ প্রজন্মের কাছে সংগীতে হালের ক্রেজ নগর বাউল খ্যাত জেমস। আশির দশকের মধ্য ভাগ থেকে এখন পর্যন্ত দেশের সংগীতাঙ্গনে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। এই প্রতিভাবান কণ্ঠশিল্পীর জন্ম নওগাঁ জেলার বড়হাটি গ্রামে। তার বেড়ে ওঠা দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে রাজশাহী, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে। সংগীতের সাথে তার সখ্যতা তৈরি হয় চট্টগ্রামে থাকাকালেই। ওই সময় গিটার ধরেছেন। আর সেই সম্পর্ক ছিন্ন করেননি। একটা সময় রকস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। তার গানে যেমন রয়েছে দেশ প্রেম, তেমনি থাকে প্রেম ও জীবন-দর্শন। সব ধরনের গানেই রয়েছে তার আলাদা একটা গায়কী। নিজের স্বকীয় গায়কী দিয়েই তিনি সফলতা অর্জন করেছেন। শুধু দেশের ভেতরেই নয়, বরং ভারতসহ উপমহাদেশে রয়েছে তার নিজস্ব অসংখ্য শ্রোতা। যারা তাকে ভালোবাসেন, আর ভালোবাসেন তার গানকে। আগামী ২ অক্টোবর এই সংগীততারকার শুভ জন্মদিন। তাই ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে নগর বাউল জেমসের জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা। এ সপ্তাহের জন্মদিন ২৭ সেপ্টেম্বর :আনিসুল হক ২ অক্টোবর :রকস্টার মাহফুজ আনাম জেমস ও মুন্নী সাহা ৩ অক্টোবর :সংগীত পরিচালক ফরিদ আহমেদ