দীপশিখার সাংস্কৃতিক আয়োজন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০৪
নেত্রকোনা ব্র্যাক নেত্রকোনা অঞ্চলের শিক্ষা কর্মসূচির উদ্যোগে দীপশিখা-২০১৩-এর দিনব্যাপী মনোমুগ্ধকর অনুষ্ঠান নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত হয়। জেলা ব্র্যাক প্রতিনিধি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিস মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক, ব্র্যাক শিক্ষা কার্যক্রমের ব্যবস্থাপক মো. মাজাহারুল ইসলাম, কবি ও সাংবাদিক আল-আজাদ এবং নারায়ণ হাজুং। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন, নাচ, গান ও আবৃত্তি প্রতিযোগিতা। আদিবাসী শিশুসহ জেলা সকল উপজেলার ব্র্যাক প্রাইমারি, প্রি-প্রাইমারি ও ব্র্যাক অর্থায়নে পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানে আদিবাসী শিশুদের নৃত্য সবাইকে মুগ্ধ করে।