কুমারখালি আদর্শ মহিলা কলেজে নবীন বরণ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০৪
ব্যাপক উত্সাহ উদ্দীপনা আর গান বাজনার মধ্য দিয়ে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো কুষ্টিয়ার কুমারখালি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কুষ্টিয়া-৪ কুমারখালি-খোকসা আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ। সভা পরিচালনা করেন জিএম মাহবুব আলম। শেষে কলেজের সর্বস্তরের শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন জহুরুল, তন্নী, সিয়াম, মিন্টুসহ অন্যরা।