জিমেইল থেকে কোনো ইমেইল পাঠানোর পর যদি মনে হয় ভুল হয়েছে, দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাঠানো ইমেইল বাতিল করতে পারবেন। এর জন্য জিমেইলের সেটিংসে গিয়ে ‘Labs’-এ গিয়ে ‘Undo Send’ অপশনটি এনাবল করতে হবে। এরপর যেকোনো ইমেইল পাঠালেই উপরের দিকে ‘Undo Send’ অপশনটি আসবে। ৩০ সেকেন্ডের মধ্যে এতে ক্লিক করে ইমেইলটি বাতিল করতে পারবেন।
