খুব অল্প সময়েই নগ্নতাকে পুঁজি করে পাওলি দাম বলিউডসহ একাধিক চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে গত বছর মুক্তি পাওয়া ‘হেট স্টোরি’ ছবিটি ব্যাপক আলোচিতও হয়। যদিওবা বক্স অফিসে তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি। এবার পাওলি দাম একজন আইটেম গার্ল হিসেবে হাজির হচ্ছেন। এটিই হবে তার প্রথম কোনো আইটেম সং। টালিউডের ‘ভূতের ভবিষ্যত্’-এর হিন্দি রিমেক ‘গ্যাং অব ঘোস্ট’-এর একটি বিশেষ আইটেম গানে দেখা যাবে পাওলিকে। ছবিতে অভিনয় করছেন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুপম খের, মাহি গিল, সৌরভ শুক্লাসহ অনেকেই। উল্লেখ্য, পাওলি অভিনীত ‘অঙ্কিত অরোরা মার্ডার কেস’ ছবিটি সর্বশেষ মুক্তি পেয়েছে।
