শুরু হলো ‘নাট্যযুদ্ধ’-এর রেজিস্ট্রেশন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৬
টেলিভিশন নাটকে অভিনয় শিল্পী, নাট্যকার, ও পরিচালকের সংকট চলছে। এ থেকে উত্তরণের লক্ষ্যে এটিএনবাংলা ও ব্যকড্রপ যৌথভাবে দেশব্যাপী শুরু করতে যাচ্ছে টেলিভিশন নাটক বিষয়ক রিয়েলিটি শো নাট্যযুদ্ধ। বুধবার থেকে ‘নাট্যযুদ্ধ’ রিয়েলিটি শো এর আনুষ্ঠানিকভাবে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে। রেজিষ্ট্রেশন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। রিয়েলিটি শো’য়ের পক্ষ থেকে জানানো হয়, ১২ জন সফল নাট্যপরিচালক দেশের ১২টি অঞ্চল থেকে অভিনয় শিল্পী, নাট্যকার ও পরিচালক নির্বাচন করবেন। এরা হলেন গাজী রাকায়েত, রুলিন আহমেদ, সকাল আহমেদ, শাকুর মজিদ, দীপংকর দীপন, এস এ হক অলিক, দেবাশীষ বড়ুয়া দ্বীপ, আশরাফুল আলম রিপন, রিপন নবী, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, আবু সাইদ ও সৈয়দ আওলাদ হোসেন।