সালমান খানের উপস্থাপনায় ভারতের সবচেয়ে জনপ্রিয় গেম শো ‘বিগ বস’-এর সিজন সাতে অংশগ্রহণ করলেন বাংলাদেশের অন্যতম ব্যস্ত মডেল আসিফ আজিম। তিনি, বাংলাদেশে জাতীয় পর্যায়ের ফ্যাশন শো’সহ আন্তর্জাতিক অনেক শো’তেই অংশ নিয়েছেন। বাংলাদেশের অনেকগুলো ফ্যাশন হাউজের মডেলও হয়েছেন তিনি। নিজের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার এবারের ধাপে পা বাড়ালেন অনেকটা বলিউডেই। আসিফ আজিম বলেন, ‘আমি জানি ‘বিগ বস’ অনেকটা দুই ভাগে বিভক্ত। স্বর্গ আর দোজখ। কিন্তু দুটোই আমার জীবনে অনেক দেখেছি। তাই এই শোতে বিষয়টি নিয়ে খুব একটা টেনশন করছি না। ‘বিগ বস’ অনুষ্ঠানটি শুধু ভারতেই নয়, পুরো এশিয়ায় জনপ্রিয়। তাই এটি আমার ভবিষ্যত্ পথে এগিয়ে যেতে অনেক সহযোগিতা করবে। আমি এই ‘গেম শো’-এর কোনো রাজনীতির সঙ্গে নিজেকে জড়িত করব না।’
