নীল রঙের গল্প

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৭
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘নীল রঙের গল্প’। নাটকটি প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। জাকারিয়া সৌখিনের রচনায় নাকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মিলন, তিশা, আফরান নিশো, নাদিয়া আহমেদ, নিলয়, জেনি, মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, মানস বন্দোপাধ্যায়, কায়েস চৌধুরী, শিরীন বকুল প্রমুখ।