নারী ও শিশু স্বাস্থ্যের জন্য ৭০ কোটি ডলার ব্যয়ের ঘোষণা বিশ্বব্যাংকের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪১
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়াং কিম দরিদ্র দেশগুলোকে নারী ও শিশু স্বাস্থ্যের জন্য আগামী দুই বছরে অন্তত ৭০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনকালে তিনি এ ঘোষণা দেন। কিম বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে এ অর্থ সহায়ক হবে। তিনি বলেন, আরো নারী ও শিশুর জীবন রক্ষায় সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অধিকতর গুরুত্ব দেয়া প্রয়োজন এবং প্রাপ্ততথ্যে দেখা যায়, অর্থায়নভিত্তিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বিশ্ব-ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী-দের কাছ থেকে নতুন এই অর্থায়ন হবে।