সিরাজ কিশোর ফুটবল লিগের দ্বিতীয় দিনে গতকাল বুধবার কদমতলী সিটিজেন ক্লাব ১-০ গোলে সেভেন স্টার ক্লাবকে পরাজিত করে। ৩৪ মিনিটে গোলটি করেন আব্দুল্ল¬াহ। এর আগে উদ্বোধনী দিনের খেলায় মাঝিরঘাট বাদশা মিঞা স্মৃতি সংসদ ৮- ০ গোলে বাংলাদেশ বয়েজ ক্লাবকে পরাজিত করে।
গত মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইনস মাঠে শুরু হওয়া এ লিগে সাতটি দল অংশ নিচ্ছে। এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ-এর পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে এ লিগের উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও সি.এম. পি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান ফিরোজ আহমেদ।
