সিএনজি অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
ডেমরার মীরপাড়ায় বুধবার ভোরে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। তাদের কাছ থেকে ৪ টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শাহিন, আইনুল হক, জামাল উদ্দিন ও জামাল হোসেন। সিআইডির এএসপি সাইফুল ইসলাম জানান, চুরি হওয়া অটোরিকশা ফেরত দেয়ার বিনিময়ে দুর্বৃত্তরা মালিকের কাছে মোবাইল ফোনে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে চক্রটি গাড়ি অন্য কারো কাছে বিক্রি করে দেয়। মীরপাড়া থেকে গ্রেফতারকৃত এই চক্রটির অন্তত অর্ধশত সদস্য রাজধানীতে সক্রিয়।