দুর্নীতি প্রতিরোধে সাইকেল র্যালি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৮
দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে টিআইবি এবং মধুপুর উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যবস্থাপনায় এবং তরুণদের নিয়ে গঠিত ইয়েশ গ্রুপের সদস্যরা আজ মঙ্গলবার দুর্নীতি রুখবোই শ্লোগান নিয়ে দিনব্যাপী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সনাক অফিস হতে শুরু হওয়া এ র্যালি সারা উপজেলা সফর করে নাগরিকদের সচেতন করার আহবান জানায়।