সন্ন্যাস

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৪৯
সারাদিন আদিগন্ত সূর্যপারাপার। লতাগুল্মে রসেবশে বেঁচেবর্তে থাকা। ঝিম ধরা কার্তিকের হিম সাঁঝ। বাদুড়ের ওড়াউড়ি শেষবেলা। এত দৃশ্যপরম্পরা। সন্ন্যাসেও রঙ্গভরা চোখ! ক্ষমাশীল রাতই শুধু কালো—ক্রমাগত ঘোর কালো। অগ্নিময় দৃশ্যগুলো লুপ্ত করে নেয়। স্মৃতিভারে জৈবিক নিকষ রাত আপন দহনে জ্বলেপোড়ে। কে কার সাজায় চিতা? সন্ন্যাসীর জাতপাত নেই।