গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে সম্প্রতি সিলেটের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল পান্ডা অ্যান্টিভাইরাসের উপর একটি কর্মশালা। দিনব্যাপী কর্মশালায় পান্ডা অ্যান্টিভাইরাসের বৈশিষ্ট্যসমূহ এবং কম্পিউটারকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের সিলেট জেলার ডিলার প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন পান্ডা সিকিউরিটি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার পণ্যের ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার গোলাম মর্তুজা আজিম। তিনি অ্যান্টিভাইরাসটির প্রধান বৈশিষ্ট্যসমূহ তুলে ধরেন সবার সামনে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা এবং পান্ডা ব্যাকপ্যাক উপহার।
