দেরিতে হলেও শেষ পর্যন্ত উইন্ডোজ ৮-এর জন্য নিজেদের সংস্করণ অবমুক্ত করেছে মজিলা ফায়ারফক্স। উইন্ডোজ ৮-এর আধুনিক ইন্টারফেসের উপযোগী এই সংস্করণটি অবশ্য এখনও পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। আগামী জানুয়ারির শেষের দিকে এর প্রথম ‘স্ট্যাবল’ সংস্করণটি আসবে বলে জানিয়েছে তারা। অরোরা রিলিজ চ্যানেলে ছাড়া এই সংস্করণটি ব্যবহার করার পর গ্রাহকদের কাছ থেকে যে ফিডব্যাক পাওয়া যাবে, তারই ভিত্তিতে তৈরি হবে এর ‘স্ট্যাবল’ সংস্করণটি।
