ছয়জনকে হাতেনাতে ধরেছে পুলিশ। মেয়ে হয়েও গাড়ি চালাচ্ছিল তারা। সৌদি আরবে এটা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি হয়েছে ঠিকই। তবে মেয়েদের নয়, তাদের গাড়ি চালাতে দিয়েছিল যারা, জরিমানা হয়েছে সেই পুরুষদের। সৌদি আরবে অবশ্য মেয়েদের গাড়ি চালানো পুরোপুরি নিষিদ্ধ নয়। স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে লাইসেন্স নিলে মেয়েরাও পারবে গাড়ি চালাতে।—ডয়চেভেলে
