সায়ানাইড দিয়ে হাতি হত্যা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:২২
জিম্বাবুয়ের বৃহত্তম পার্কের একটি জলাধারে সায়ানাইড মিশিয়ে ৮০টিরও বেশি হাতি হত্যা করেছে দুর্বৃত্তরা। মূল্যবান দাঁতের জন্যই হাতিগুলোকে হত্যা করা হয়েছে। দেশটির পর্যটনমন্ত্রী ওয়াল্টার মেজেম্বি মঙ্গলবার নিশ্চিত হাতি নিহতের এই সংখ্যা নিশ্চিত করেন বলে বিবিসি জানিয়েছে। হাওয়াঙ্গে ন্যাশনাল পার্কে এই ঘটনা ঘটে। বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিষ মেশানো পানি পান করে অন্যান্য ছোট প্রাণী ও শিকারী প্রাণীও মারা পড়েছে। এ ঘটনায় সন্দেহভাজন নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। —বিডি নিউজ