রূপসা নদীর তীরে এবারের ‘ইত্যাদি’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩২
এর আগে দেশের ৬টি বিভাগীয় শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে। খুলনায় ধারণ করার মধ্য দিয়ে দেশের সব ক’টি বিভাগীয় শহরে ‘ইত্যাদি’র ধারণ সম্পন্ন হলো। খুলনার রূপসা নদীর তীরে খানজাহান আলী রূপসা সেতুকে ঘিরেই তৈরি হয়েছে এবারের ‘ইত্যাদি’র মঞ্চ। এ উপলক্ষে ‘ইত্যাদি’ তার বিশাল বহর নিয়ে গত ২১ সেপ্টেম্বর যায় খুলনায়। গত ২২ সেপ্টেম্বর ধারণের দিন রূপসা নদীর পূর্ব তীরে আলোকিত মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ধারণ করা হয় ‘ইত্যাদি’। ‘ইত্যাদি’র এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। ‘ইত্যাদি’র আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।