শুভ্রদেব ও আসিফ একমঞ্চে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৩
এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল। ‘স্মাইল শো’তে কিছুটা আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিটি বিরতিতে যাওয়ার আগে নির্দিষ্ট একটি বিষয়ে বিনোদন এবং সামাজিক বক্তব্য তুলে ধরা হবে। এবারের পর্বে একই মঞ্চে গান করবেন শুভ্র দেব ও আসিফ আকবর।