‘স্বপ্নের দ্বীপ’ নিয়ে ঈদে আসছেন ‘সখিরে’খ্যাত কণ্ঠশিল্পী তানভীর শাহিন। শুভব্রত সরকারের পরিচালনায় তৈরি এই মিউজিক ভিডিও এবারের ঈদ উপলক্ষে তার নতুন রিলিজ। নতুন এই গান প্রসঙ্গে তানভীর শাহিন বলেন, ‘মিউজিক ভিডিওর ব্যাপারে শুভব্রত বরাবরই খুবই যত্নশীল হয়ে কাজ করে। অনেকদিন ধরেই আমাদের একটি কাজের প্ল্যান ছিল। অবশেষে তা করা হলো। আশা করছি গানটি সবার কাছেই ভালো লাগবে। এ ছাড়া ইচ্ছে আছে প্রত্যেকটা উত্সবেই নিজের সিঙ্গেলস ও একটি মিউজিক ভিডিও রিলিজ দেওয়ার। সেভাবেই কাজ করছি। আর ধীরে ধীরে তৈরি করছি আমার নতুন একক অ্যালবাম। মনের মতো কয়েকটি গান হলেই তবে তা রিলিজ দেব।’
