আজ মুক্তি পেতে যাচ্ছে কিশোর শাহ পরিচালিত চলচ্চিত্র ‘বাংলার পাগলু’। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘বাংলার পাগলু’ ছবিটি ব্যতিক্রমধর্মী গল্প এবং কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন—জন, রাত্রি, অভি ও কলকাতার জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা, কলকাতার খল নায়ক সুমিত গাঙ্গুলি, হাবিব খান, কাবিলা, ছন্দাসহ অনেকে।
