ওয়াক্কাসের মুক্তি দাবিতে ছয়দিনের কর্মসূচি আজ বিক্ষোভ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
জমিয়তে উলামায়ে ইসলাম তাদের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের মুক্তি দাবিতে ছয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে আজ শুক্রবার সারাদেশে বিক্ষোভ দিবস পালন করা হবে। আগামী ৭ অক্টোবরের মধ্যে মুক্তি দেয়া না হলে হরতালের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন।