দেশের দুই গুণী ব্যক্তিত্বকে আজ সম্মাননা জানাবে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘আলোকিত নগরী’। জাতীয় অধ্যাপক ড. সালাহ্উদ্দীন আহমেদ ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর যথাক্রমে ৯০ ও ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্ছে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা করবেন অধ্যাপক ড. অজয় রায়, অধ্যাপক ড. হায়াত্ মামুদ, ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক শহীদুল ইসলাম ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংগঠনের প্রধান নির্বাহী আমিনুর রহমান রানা। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী নন্দিতা ইয়াসমিন, আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।
