সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত ঋতুভিত্তিক অনুষ্ঠানে এবারে শরত্ উত্সবে পারফর্ম করল ঢাকার ‘সুরবিহার’ সংগীত ও আঁকা শেখার পাঠশালার ক্ষুদে শিল্পীরা। মূলত সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর প্রায় সকল আয়োজনেই অংশ নেয় সুরবিহারের কুশলীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত গতকালের এই অনন্য আয়োজনে সুরবিহারের ক্ষুদে শিল্পীরা পারফর্ম করেন ‘আজি ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়ার খেলা’, এ ছাড়া ‘সুরবিহার’-এর নৃত্যশিল্পীদের দলীয় নৃত্যে ছিল ‘মেঘের কোলে রোদ হেসেছে’। এ ছাড়াও স্বভুমি লেখক শিল্পীকেন্দ্র, বহ্নি শিখা, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, স্পন্দন, নৃত্যশ্রী, নটরাজসহ একাধিক সংগঠন ছাড়াও দেশের একাধিক খ্যাতনামা শিল্পীদের একক পরিবেশনায় মুখরিত ছিল। অনুষ্ঠানের নান্দনিক আয়োজন প্রসঙ্গে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ‘আমরা আমাদের আয়োজনে মূল ধারার সংস্কৃতির একটা বিকাশের আন্দোলন করি। ঋতুকে ঘিরেই বছরব্যপী এই আয়োজনের সাড়া পাচ্ছি অনেক। অনেক নিত্যনতুন সংগঠন উত্সাহী হয় এই ধরনের প্লাটফর্মে গাওয়ার আকাঙ্ক্ষা থেকে। এটাই আমাদের বড় প্রাপ্তি।
