ফোকাস

স্মৃতির কৌতুহল!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৮
পুরোনো ছবির ফ্রেমে স্মৃতিগুলো আঁচড় কেটে যায় বারবার। আর তা যদি হয় এমন বনেদী সংগীত ঘরানার কোনো ছবি তাহলে তা যেন লাখো কৌতূহলি দৃষ্টিতে অন্য অনেক বিস্ময় তৈরি করে। ছবিতে তেমনই দেশের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম তার তিন সন্তানকে নিয়ে। বামে তরুণ হামিন আহমেদ, ডানে শাফিন আহমেদ আর পেছনে তাদের সবার বড় ভাই তাহসিন। যার কথা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি হামিন আহমেদের ফেসবুকে এই ছবি আপলোড হলে স্মৃতিতাড়িত হয় যেন তার অগণিত ভক্তেরা।