এ কোন সানি লিওনি?

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৯
পর্নস্টার সানি লিওনিকে এভাবে দেখে হয়তো কেউ অভ্যস্ত নয়। কেননা, নিজের পর্নো জগতের বাইরেও এ পর্যন্ত যে ক’টি বলিউডি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি, তার সবক’টিতেই ছিল আবেদনময়ী চরিত্রের অভিনয়। কিন্তু এবার এক ভিন্ন সানি লিওনিকে দেখা যাবে। একজন অ্যাকশন সানি লিওনি। ‘টিনা অ্যান্ড লোলো’ শিরোনামের চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটিতে একজন পরিপূর্ণ অ্যাকশন গার্ল হিসেবেই পাওয়া যাবে তাকে। তবে এর মানে এই নয় যে, আবেদনময়ী সানি লিওনির অন্তরঙ্গ দৃশ্য নেই। এই ছবিতে অ্যাকশন সানি লিওনির পাশাপাশি আবেদনময়ী সানি লিওনিকেও পাওয়া যাবে।