লতা মঙ্গেশকর :উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী। ১৯২৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। সংগীতজীবনে পদার্পণ করেন ১৯৪০ সাল থেকেই। এখন পর্যন্ত তিনি সেই অনবদ্য কণ্ঠ দিয়েই গান গেয়ে যাচ্ছেন। অর্জন করেছেন কোটি ভক্তের হূদয়ের ভালোবাসা। অসংখ্য সম্মাননা পদক অর্জন করেন তিনি। প্রায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। যার অধিকাংশই পেয়েছে তুমুল শ্রোতাপ্রিয়তা।
