জাহিদ আকবরের লেখা ‘দুই দিকে বসবাস’ গানটিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি। ‘প্রজাপতি’ চলচ্চিত্রের সেই গানটি দর্শক শ্রোতাদের ভেতর ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর দীর্ঘদিন এই গীতিকার শিল্পীর কাজ করা হয়নি। অবশেষে আরও একটি চলচ্চিত্রে জাহিদ আকবরের লেখা গান গাইলেন ন্যান্সি। তরুণ সুরকার ফাহিম ফয়সালের সুরে এবং সাজিদ সরকারের সংগীত পরিচালনায় গানটি সম্প্রতি ধারণ করা হয়েছে। এ গান প্রসঙ্গে গীতিকার জাহিদ আকবর বলেন, ‘প্রথমে তরুণ সুরকার বলে একটু দ্বিধায় ছিলাম। তবে সুর আর সংগীত মিলিয়ে ন্যান্সির কণ্ঠ দেবার পর দারুণ লেগেছে গানটি। আশাকরছি গানটিও সবার কাছে সমানভাবে সমাদৃত হবে।’
