কাশ্মীরে রাতজুড়ে অভিযান, নিহত ১

আপডেট : ১৮ মে ২০১৯, ০৯:১৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দেশটির নিরাপত্তা বাহিনী রাতজুড়ে অভিযান চালিয়েছে। এতে সংঘর্ষে এক জন  বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। খবর এনডিটিভির।  

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার পাঞ্জাম এলাকার শুক্রবার রাত ২ টা ১০ মিনিট নাগাদ জঙ্গি দমনে অভিযানে নামে দেশটির সেনা। প্রায় সারা রাত ধরে চলে দুই পক্ষের গোলাগুলি। 

অভিযানে দেশটির আধা সামরিক বাহিনীর সঙ্গে ছিল রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশ গ্রুপ। এই তিন বাহিনীর যৌথ অভিযানে রাতভর বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলে গোলাগুলি।

আরো পড়ুন: ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

এরপর শনিবার সকালে শুরু হয় তল্লাশি অভিযান। এতে একজন বিচ্ছিন্নতাবাদীর লাশ উদ্ধার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

 ইত্তেফাক/এসআর