রাজধানীর হাজারীবাগে জুয়ার আসর থেকে পুলিশের এএসআইসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-২। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বাড্ডানগর লেনের ৪৯/ডি নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু ইয়াবা ও নগদ ১ লাখ ৫৭ হাজার ৫৭৯ টাকা উদ্ধার করা হয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা একজনকে তিন মাস এবং ১১ জনকে ১৫ দিন করে সাজা দেন। ধানমন্ডি থানার এএসআই মাইনুলকে ঐ থানায় হস্তান্তর করে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা জানান, রওশন আলী নামে এক ব্যক্তি ৮ হাজার টাকায় বাসাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালাচ্ছিল। বৃহস্পতিবার রাতে ওই বাসার দুটি কক্ষ থেকে এদের গ্রেফতার করা হয়।
