আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮ শুক্রবার গুলশাল লেডিস ক্লাবে সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সচেতনতা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সচেতনতা এবং পরিবারই সামাজিক অবক্ষয় রোধে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সংগঠনের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হুসনে আরা চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায় ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের অধ্যাপক ডা. মোহিত কামাল। সংগঠনের সাবেক চেয়ারম্যান এন আর তাহেরা মুজাফফরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন হোসেন। ইনার হুইল ডিস্ট্রিক ৩২৮ ছাড়াও অনুষ্ঠানেরসহ আয়োজক ছিলো সংগঠনের ঢাকা, চট্টগ্রাম ও ফেনী ক্লাব।
