লালবাগে কারখানায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
রাজধানীর লালবাগে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে শহীদনগরের ১৩৫/ক নম্বর শাকিল হোসেনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।