গ্যালারি চিত্রকঃ শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এর একক চিত্র প্রদর্শনী, বিকাল ৫টা, গ্যালারি চিত্রক, ধানমন্ডি। রবিরশ্মি ঃ ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত-এর অনুষ্ঠান, সন্ধ্যা ৬টা ,শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় গ্রন্থাগার। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঃ প্রধানমন্ত্রীর জন্মোত্সব উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সকাল ৮টা, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ডা.মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদ ঃ ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি সম্মাননা প্রদান, দুপুর ১২টা, শাহবাগস্থ বারডেম মিলনায়তন। বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার ঃ শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০টা, জাতীয় চিত্রশালা ,বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
