চিতলমারীতে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ত্রিশজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় চিতলমারী পার্শ্ববর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরচিংগুড়ি গ্রামের বাদশা শেখ ও এখলাছ মোল্যার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাদশা শেখের পক্ষের আহতরা হলেন: ওমর শেখ ৪০, এনামুল হক ১৪, তরিকুল ইসলাম ১৮, ওলি ২০, জসিম ১৮, রুবেল ২০, সোহাগ মোল্যা ২৫, বাবুল ৩০, রানা ১৮, জিলাল ৩০, আল আমিন ২০, রফিক ২৬, রুবেল ২২, হায়াত আলী ৩৫, ওবায়েদ ২৮, কালাম ২৯, রুহুল ৩০, সেকেন্দার ৩৫, বেলায়েত ৩৩ ও দুলু শেখ ২২। এখলাছ শেখের পক্ষের আহতরা হলেন: মুনসুর শেখ ৬৫, ইঙ্গুল ৪০, কদম শেখ ৩০, অহিদুল শেখ ২২, সোহেল ২৬, আবুল কালাম ৩২, মিঠু ২৪, হাফিজ ৪০, জিলু ৩০ ও রাজু ২২। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উদয় বরণ মন্ডল বলেন, রক্তাক্ত অবস্থায় এখানে ছয়জনকে ভর্তি করা হয়েছে। তবে তারা আশংকামুক্ত। বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহিদুর রহমান বলেন, বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে চরচিংগুড়ি বাজারে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাদশা শেখ ও এখলাছ মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।