শিবচরের ৪ স্কুলে কোটি টাকার ব্যক্তি অনুদান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
চরাঞ্চলসহ গ্রাম্য জনপদের শিক্ষার মান উন্নয়নে অনন্য অবদান রাখলেন জাতীয় সংসদের হুইপ নুর-ই- আলম চৌধুরী লিটনের বোন ও তার পরিবার। গত মঙ্গলবার হুইপের ছোট বোন আনোয়ারা হুসাইন নিপা ও তার স্বামী ড্রাগ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হায়দার হুসাইন বিশিষ্টজনদের উপস্থিতিতে শিবচরের ৪টি স্কুলে গিয়ে শিক্ষার মান উন্নয়নে ২৫ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা অনুদান দেন। উপজেলার জনবিচ্ছিন্ন চরজানাজাতের ইলিয়াছ আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুদানের চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হায়দার হুসাইন, তার স্ত্রী আনোয়ারা হুসাইন নিপা, মাদারীপুর জেলা প্রশাসক নুর-উর-রহমান, জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, আওয়ামী লীগ নেতা মনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আব্দুল লতিফ মোল¬্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হুসাইন, ওসি একে এম মাসুদ খান, শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান প্রমুখ। এরপর অতিথিবৃন্দ শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন, শেখ ফজিলাতুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং দত্তপাড়া টিএন একাডেমিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক বিতরণ করেন।