কক্সবাজার আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর সাথে কক্সবাজার জেলার অঙ্গ-সহযোগী সংগঠনের বৈঠক নির্ধারিত হওয়ায় ৪ অক্টোবরের সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে। ৭ অক্টোবরের পর নতুন তারিখ ঘোষণা করা হবে।